কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা ২৪ নভেম্বর  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার হাজীপুরে মনাফ মেম্বার হত্যা মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেফতার ছাতকে ১৫১ ধারায় চারজন আটক আদালতে প্রেরণ কমলগঞ্জের লাউয়াছড়ায় গেট টুগেদার রান কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা ২৪ নভেম্বর  বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ২০ জন পুশইন চেষ্টা বিএসএফের : প্রতিরোধ বিজিবি’র বড়লেখায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা, কলেজছাত্রীর মামলায় অবরুদ্ধকারিদের সাজা সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রভাব পড়েনি বড়লেখায় কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা ২৪ নভেম্বর 

  • শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
পাড়ায় পাড়ায় উৎসবের প্রস্তুতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণের উৎসব ‘রাসপূর্ণিমা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর কমলগঞ্জের মাধবপুরে ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুরে ৪১তম রাসপূর্ণিমা উৎসব উদযাপিত হবে। উৎসবকে ঘিরে কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে এখন আনন্দের জোয়ার বইছে। ইতোমধ্যে মৃদঙ্গের গম্ভীর ধ্বনি, মন্দিরার রিনিঝিনি আর শিল্পীদের নুপুরের শব্দে মুখর হয়ে উঠেছে কমলগঞ্জের মণিপুরি পাড়াগুলো। একদিনের এই উৎসবের স্থায়িত্বকাল একটি রজনী। ঐ একটি রজনীকে কেন্দ্র করে মণিপুরিদের সংস্কৃতির এক বিশাল মিলন মেলায় পরিণত হয়।

রাস উৎসবকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরের মণিপুরি পাড়া সমুহে চলছে প্রস্তুতি ও উৎসবের আমেজ। রং ছড়িয়ে মন্ডপ সমুহকে সাজানো হচ্ছে নতুন সাজে। মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মণিপুরি মৈতৈ সম্প্রদায় পৃথক পৃথক স্থানে আয়োজন করলেও উৎসবের অন্ত:স্রোত, রসের কথা, আনন্দ- প্রার্থনাা সব একই। উৎসবের ভেতরের কথা হচ্ছে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সত্য সুন্দর মানবপ্রেম। রসোৎসবকে কেন্দ্র করে মাধবপুর ও আদমপুরে বসবে বিশাল মেলা।

ঐতিহ্য মেনে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে মাধবপুরের শিববাজারের ঐতিহাসিক জোড়াম-পে (পাশাপাশি তিনটি ম-প) এবং আদমপুর রাস পূর্ণিমা উৎসব উদযাপন কমিটির আয়োজনে আদমপুরের তেতইগাঁওয়ে সানা ঠাকুরের ম-পে (বর্তমানে সেখানে দুটি ভিন্ন মঞ্চ) রাতভর এই মহোৎসব চলবে। মণিপুরিদের এই বর্ণিল উৎসব দেখতে প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে হাজারো দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

Manual5 Ad Code

পূর্ণিমার স্নিগ্ধ আলোয় নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘মহারাসলীলা’ বরণ করে নিতে এখন চরম ব্যস্ত সময় পার করছেন কমলগঞ্জের মণিপুরি সম্প্রদায়ের মানুষেরা। ইতিমধ্যে রাসোৎসবের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা ও পুলিশ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভাও অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝেরগাঁও, বাঘবাড়ি ও উত্তর মাঝেরগাঁও গ্রাম ঘুরে দেখা গেছে, প্রায় দু’সপ্তাহখানেক ধরে গোষ্ঠলীলা (রাখাল নৃত্য) ও রাসনৃত্যের মহড়া চলছে। প্রতিদিন একেকটি গ্রামে প্রায় ১০ থেকে ১৫ জন মণিপুরি তরুণ-তরুণী ঐতিহ্যবাহী গানের সুরে নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছেন।

মণিপুরি মহারাস উৎসব মূলত দুটি প্রধান পর্বে বিভক্ত। একটি হলো দিনের আলোয় ‘রাখালরাস’ বা রাখালনৃত্য ও রাতের গভীরে মূল আকর্ষণ ‘মহারাস নৃত্য’। উৎসবের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই রাখালরাসের প্রস্তুতি শুরু হয়। সকাল ১১টা থেকে রাখালনৃত্য, রাত ১২টায় উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ‘মহারাস নৃত্য’ শুরু হয়।

মহারাস উৎসবের রাসধারী (প্রশিক্ষক) অনিরা সিনহা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাস উৎসবের রাসধারী হিসেবে আছি। আমাদের গ্রামের মণিপুরি শিশু কিশোরীদের নিয়ে প্রতিবছরই উৎসবের এক মাস আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়ে থাকি। আমরা প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বাড়ির উঠানে মহড়া দিচ্ছি। এখন প্রায় শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।’

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ বলেন, ‘এ বছর অনুষ্ঠানটি দুদিন ব্যাপী আয়োজন করা হবে। ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে রাসের স্মারকগ্রস্থ উন্মোচন ও আলোচনা সভা। পরের দিন ২৪ নভেম্বর সকাল থেকে মূল উৎসব শুরু হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি নিয়েছি। মাধবপুর জোড়ামন্ডপে অনুষ্ঠিত রাসোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার।

Manual2 Ad Code

উৎসবের নিরাপত্তায় আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও সবার সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবেন আশস্ত করেছেন।’

অপরদিকে আদমপুর রাস পূর্ণিমা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমরেন্দ্র কুমার সিংহ বলেন, আমরা অত্যন্ত আশাবাদী, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সরব উপস্থিতিতে এই উৎসব প্রাঙ্গণ এক সুমহান মিলনমেলায় পরিণত হবে। আমাদের সকল প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার বলেন, রাস উৎসবে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাসহ সহযোগিতা থাকবে।

রাস উৎসব আয়োজকদের সূত্রে জানা গেছে, ‘মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র প্রথম মণিপুরে শ্রী শ্রী মহারাসলীলা বা রাসমেলা প্রবর্তন করেছিলেন। ‘রাস’ শব্দটা এসেছে জগৎপতি কৃষ্ণের ১২ ধরনের রস থেকে। এই রাসের সঙ্গে মেলা যুক্ত হয়ে ‘রাসমেলা’ হয়েছে। তবে ১২টি রসের মধ্যে রাসলীলায় মূলত সখ্য, বাৎসল্য ও মধুর এই তিনটি রসের উপস্থাপনই হয়ে থাকে। উৎসবটা মণিপুরি সম্প্রদায়ের হলেও এটি এখন ধর্মীয় গন্ডি পেরিয়ে বাংলাদেশে বসবাসরত মণিপুরি সংস্কৃতির বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews