বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ২০ জন পুশইন চেষ্টা বিএসএফের : প্রতিরোধ বিজিবি’র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার হাজীপুরে মনাফ মেম্বার হত্যা মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেফতার ছাতকে ১৫১ ধারায় চারজন আটক আদালতে প্রেরণ কমলগঞ্জের লাউয়াছড়ায় গেট টুগেদার রান কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা ২৪ নভেম্বর  বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ২০ জন পুশইন চেষ্টা বিএসএফের : প্রতিরোধ বিজিবি’র বড়লেখায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা, কলেজছাত্রীর মামলায় অবরুদ্ধকারিদের সাজা সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রভাব পড়েনি বড়লেখায় কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ২০ জন পুশইন চেষ্টা বিএসএফের : প্রতিরোধ বিজিবি’র

  • শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে বৈরী আবহাওয়ার সুযোগে নারী-শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবির কঠোর প্রতিরোধের মূখে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে, সীমান্তের উভয় দিকে বিজিবি-বিএসএফের তাড়ার মুখে বিএসএফের ঠেলে পাঠানো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে চেষ্টাকারি নারী-পুরুষ ও শিশুরা ২০ নভেম্বর শুক্রবার বিকেল পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে।

Manual5 Ad Code

বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তর্তী এলাকায় লোকজনের চলাচলও কমে গেছে। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার সুযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল বিএসএফের পুশইন চেষ্টা কঠোরভাবে প্রতিহত করে। রাতভর বিজিবির কড়া প্রতিরোধের মুখে অনুপ্রবেশকারিরা সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। অপরদিকে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করতে গেলে বিএসএফ তাদেরকে প্রতিরোধ করে। বিজিবি-বিএসএফের তাড়ার মুখে নারী-পুরুষ ও শিশুরা শুক্রবার বিকেল পর্যন্ত সীমান্তের শূন্যরেখার ভারতের আসাম অংশের খোলা একটি মাঠে অবস্থান করতে দেখা গেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আতাউর রহমান সুজন জানান, বৃহস্পতিবার রাতে বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে শিশুসহ ২০ জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি তা কঠোরভাবে প্রতিহত করেছে এবং সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews