কুলাউড়ার কাদিপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গিলমানের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কুলাউড়ার কাদিপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গিলমানের মতবিনিময়

  • শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমদ গিলমানের কৌলারশি নিজ বাড়ী সংলগ্ন মাঠে ০৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

কাদিপুর ইউনিয়নের ২৯টি গ্রামের সহস্রাধিক মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী ময়ুব আলী।

আব্দুল নাহিদ চৌধুরী ও আরাফাত হোসেন ফরহাদ এর যৌথ পরিচালনায় অনুষ্টিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

Manual7 Ad Code

বক্তব্য দেনসম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমদ গিলমান, জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, বিশিষ্ঠ সমাজসেবক আব্দুল মতিন, নিয়ামুল ইসলাম কমর, নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, যুক্তরাজ্য প্রবাসী ইমরান সফি রুমেল, সমছু মিয়া. ইউপি সদস্য আজিজুর রহমান টিটু, আজাদুর রহমান আজাদ, সমাজসেবক সোহেল আহমদ, ইমন আহমদ রইছ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাম খান বাপ্পী, কাদিপুর যুব সমাজের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মৎসজীবি লীগের সদস্য সচিব আবুল মনসুর রাজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, উপজেলা শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন ফরহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, জয়নুল ইসলাম জামাল, নজরুল ইসলাম রিপন বখস, আলাউদ্দীন, আব্দুল লতিফ প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, জাফর আহমদ গিলমান কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আ ফ ম মোছাদ্দিক আহমদ নোমান ও পরপর তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বর্তমান কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানের  ছোট ভাই।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews