২০ বছর পর কুলাউড়া পৌরসভায় বসলেন আওয়ামী লীগের মেয়র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

২০ বছর পর কুলাউড়া পৌরসভায় বসলেন আওয়ামী লীগের মেয়র

  • বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

দীর্ঘ প্রায় ২০ বছর পর কুলাউড়া পৌরসভার মেয়রের চেয়ারে বসলেন আওয়ামী লীগের মনোনীত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। সেই সাথে নৌকার বিজয় দেখলো কুলাউড়ার মানুষ।

Manual6 Ad Code

ব্যক্তি ইমেজ, নির্বাচনে বিচক্ষণতা দেখিয়ে কুলাউড়া পৌরসভায় বাজিমাত করেন নব নির্বাচিত পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

Manual3 Ad Code

১৯৯৬ সা‌লের জাতীয় নির্বাচ‌নে কুলাউড়ায় নৌকা প্রতি‌কে নির্বাচন ক‌রে এম‌পি হ‌য়ে‌ছি‌লেন ঢ‌াকসুর সা‌বেক ভি‌পি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। এরপর থে‌কে জাতীয় নির্বাচন, উপ‌জেলা প‌রিষদ, পৌরসভা নির্বাচ‌নে নৌকার পা‌লে হাওয়া লাগা‌তে পা‌রেন নি কেউ। ‌বে‌শিরভাগ ক্ষে‌ত্রে দলীয় অভ্যন্তরীণ কোন্দল ছিলো এর মুল কারণ। য‌দিও বিগত ইউনিয়ন নির্বাচ‌নে ১৩ ইউ‌নিয়‌নের ৪ ইউ‌নিয়‌নে নৌকা ভাস‌লেও উ‌পে‌ক্ষিত ছিলো বেশীর ভাগ ইউ‌নিয়ন।

কুলাউড়ার বিপরীত স্রোতে নৌকা যখন কোন কূল কিনারা পা‌চ্ছি‌লো না, ঠিক তখন অধ্যক্ষ সিপার উ‌দ্দিন আহমদ পৌর নির্বাচ‌নে নৌকার মা‌ঝি হ‌য়ে সেই খরা কাটালেন ।

‌প‌রিক‌ল্পিত মাঠ প্রচার, পৌরসভার উন্নয়নের প্রতিশ্রুতি ‌বি‌নিম‌য়ে  ছি‌লেন বেশ কৌশলী। শক্ত হা‌তে বৈঠা বে‌য়ে নৌকা‌কে ঠিকই তী‌রে ফেরা‌লেন তি‌নি।

Manual3 Ad Code

প্রতিদ্বন্দ্বি প্রার্থী থে‌কে ১৫৩ ভোটের ব্যবধানে নৌকার পালে বিজ‌য়ের হাওয়া লাগা‌লেন। সেই সাথে হেভিওয়েট ২ মেয়র প্রার্থী ছিটকে গেলেন প্রতিদ্বন্দ্বিতার মুল রেস থেকে। কালা টাকার নগ্ন খেলার সেই উন্মাত্ত নাচন এই নির্বাচনের মাধ্যমে বন্ধ হবে এমন আশা পৌরবাসীর।

দায়িত্ব গ্রহণকালে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ হলো গণমানুষের সংগঠন। আমি এই সংগঠনের একজন কর্মী। রাজনীতির অর্থই হলো জনসেবা। রাজনীতি করে জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান মাটি ও মানুষের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। উনার আদর্শে আমি রাজনীতি করি। উনাকে অনুসরণ করে আমিও মানুষ ও জনপদের জন্য নিজেকে উৎসর্গ করেছি। তাইতো মানুষ আমাকে তাদের সেবা করার জন্য পৌর মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন, এরই ধারাবাহিকতায় উনার প্রতিনিধি হিসেবে কুলাউড়ার উন্নয়নেও আমি ভূমিকা রাখতে সক্ষম হবো। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!