আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুলাউড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুলাউড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতি বছরের ন্যায় এবারও কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ শে ফেব্রুয়ারি) উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে ব্যতিক্রমি চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে এ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কুলাউড়া পৌর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতার আলোচনা পর্বে শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, কর্মধা ইউপি’র চেয়ারম্যান এম এ রহমান আতিক, শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা ও জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, কালের কণ্ঠের কুলাউড়া উপজেলা প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল, শুভসংঘের সাংগঠনিক সম্পাদিকা তানজিদা আক্তার সেবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান সুজন, ক্রীড়া সম্পাদক রুমেল আহমদ চৌধুরী, দুবাই প্রবাসী মোহাম্মদ মাসুম, সাংবাদিক বশির আল ফেরদাউস, প্রবাসী শাহেদ আহমদ প্রমুখ।

চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের অভিভাবক প্রতিনিধি হিসেবে আফসানা পারভীন মিতা ও রিতা পারভীন শুভসংঘের প্রশংসা করে বলেন, ভাষার মাসে ভাষা শহীদদের স্মরণ করে কুলাউড়া শুভসংঘ যে ব্যতিক্রমী চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করেছে তাতে আমাদের সন্তানেরা নতুন করে অনেক কিছু জানবে। বিশেষ করে করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় আমাদের বাচ্চারা বাসায় বন্দি জীবন যাপন করছে। সেই মুহুর্তে শুভসংঘের এমন আয়োজনের কারণে আমাদের বাচ্চারা অনেকটা মুক্ত বাতাসে এসে বেশ আনন্দ উপভোগ করেছে। শুভসংঘের এমন আয়োজনকে সাধুবাদ জানাই।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী শুভসংঘের ভালো কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যে চিত্র অঙ্কণ করেছে তাতে ভাষা আন্দোলনের বিভিন্ন প্রতীকি ছবি ও স্লোগান ফুঠে ওঠেছে। শুভসংঘের সকল ভালো কাজের পাশে থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতার হাত প্রসারিত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

Manual4 Ad Code

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। এ ছাড়া তিন গ্রুপের প্রথম তিনজন করে মোট নয়জনের নাম ঘোষণা করে পুরস্কার ও সনদপত্র দেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!