কুলাউড়ায় প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার রক্ষায় মিডিয়ার ভূমিকা শীর্ষক মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার রক্ষায় মিডিয়ার ভূমিকা শীর্ষক মতবিনিময়

  • রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলায় প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার রক্ষায় মিডিয়ার ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ২৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা প্রচেস্টা মিলনায়তনে মতবিনিময় সভায় শিক্ষক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও প্রতিবন্ধিরা অংষগ্রহণ করেন।

Manual6 Ad Code

প্রচেস্টার গভর্নিং বডির সদস্য ময়ুব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রচেস্টার নির্বাহী পরিচালক নবাব আলী নকী খান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তা রানী দে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাখর খান, বিশেষ অতিথির বক্তব্য দেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম।

Manual2 Ad Code

মুক্ত আলোচনায় অংশ নেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী, প্রধান শিক্ষক নুরজাহান বেগম, প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, সাংবাদিক জিয়াউল হক প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, প্রতিবন্ধি শিশুর শিক্ষা নিশ্চিতকরণের বিষয়ে অত্যাধিক গুরুত্ব দেয়া উচিত। আমাদের দেশে বেশির ভাগ প্রতিবন্ধি পরিবারের লোকজন মনে করেন, প্রতিবন্ধিদের লেখাপড়ায় অংশ গ্রহণ করে কি লাভ? দীর্ঘদিন থেকে এই প্রবনতার কারণে এদেশের ভিক্ষুকদের মধ্যে বেশিরভাগ লোকই প্রতিবন্ধি। সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারায় পরিবর্তণ এসেছে। প্রতিবন্ধিরাও এখন মুলস্রোতের সাথে মিলেমিশে লেখাপড়া শিখছে। একিভূত শিক্ষার ফলে কুলাউড়ার প্রতিটি বিদ্যালয়ে প্রতিবন্ধি শিশুরা লেখাপড়া করছে। সরকার প্রতিবন্ধি ব্যক্তিকে মাসিক ৭৫০ টাকা হারে ভাতা প্রদান করেছে। সেই সাথে স্কুলে গেলে পাবে উপবৃত্তি। এতে শুধু প্রতিবন্ধি শিশুর লেখাপড়ার পাশাপাশি পরিবারেরও আর্থ সামাজিক স্বচ্ছলতা ফিরে আসবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!