কুলাউড়ায় ১২শ’ টাকায় তরমুজ বিক্রি ভোক্তা অধিদপ্তরের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ১২শ’ টাকায় তরমুজ বিক্রি ভোক্তা অধিদপ্তরের জরিমানা

  • বুধবার, ৫ মে, ২০২১

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে মঙ্গলবার (০৪ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ষ্টেশন রোড, চৌমুহনা, বড়লেখা রোড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতামূলক পথসভা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, রেজিস্টার বিহীন ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রয় করাসহ বিভিন্ন অনিময়ের দায়ে ষ্টেশন রোডে অবস্থিত খাজা ফল ভান্ডারকে ২ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মেসীকে ২ হাজার টাকা, হান্নান ফার্মেসীকে ২ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত ইউনিক ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ফলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের ক্রয় ভাউচার ও বিক্রয় মূল্য যাচাই করা হয়। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, ক্রয় ও বিক্রয় ভাউচার যাচাই, মূল্য তালিকা প্রর্দশন করা এবং হ্যান্ড মাইকের মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ীবান্ধব স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। উক্ত তদারকি কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা

Manual8 Ad Code

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!