আমিরাতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে কুলাউড়ার বাসিন্দা এক যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আমিরাতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে কুলাউড়ার বাসিন্দা এক যুবকের মৃত্যু

  • রবিবার, ৩০ মে, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাহবুব আলম আলফু (২৮) নামক এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের মুহিব উল্লার ছেলে।

Manual2 Ad Code

শারজাহ প্রবাসী নিহত মাহবুব আলম আলফুর বন্ধু সৈয়দ আবুল হাসান রুমান জানান, গত সোমবার (২৪ মে) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আলফু অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ মে) সকালে মারা যান তিনি। নিহত আলফু প্রায় আট বছর থেকে প্রবাসে বসবাস করছেন। প্রায় দুই বছর আগে ছুটি কাটিয়ে আলফু সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে ফিরে যান।

বিবাহিত আলফুর ২ বছরের রয়েছে এক কন্যা সন্তান। প্রবাসী মাহবুব আলম আলফুকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

করেনার কারণে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। নিহত আলফুর অসুস্থ মা বাবা শেষবারের মত ছেলের মুখখানি দেখতে করছেন আহাজারি। কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাত শাখার নেতৃবৃন্দ নিহত আলফুর লাশ দেশে পাঠানোর ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!