কুলাউড়ার গৃহবধু ফেঞ্চুগঞ্জে ট্রেন থেকে পড়ে মারা গেলেন : নেপথ্যে পারিবারিক কলহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার গৃহবধু ফেঞ্চুগঞ্জে ট্রেন থেকে পড়ে মারা গেলেন : নেপথ্যে পারিবারিক কলহ

  • বুধবার, ৯ জুন, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

Manual8 Ad Code

ফেঞ্চুগঞ্জ ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার (০৮ জুন) ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে  রিনা পাল (৫৫) নামক এক গৃহবধু মারা গেছেন । নিহত রিনা পাল কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রামপাশা গ্রামের অরুন পালের স্ত্রী ও ২ সন্তানের জননী। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ওসি মো. আব্দুস সাত্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের অদূরে ট্রেন থেকে হঠাৎ ঝাঁপ দেন রিনা পাল। এতে তার ডান পা কাটা পড়ে।

দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পড়ে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

খবর পেয়ে রেলওয়ে সিলেট থানা পুলিশ এসে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ব্যাপারে রেলওয়ে সিলেট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে লাশের ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে লাশ দাহ করা হয়। স্থানীয় লোকজন জানান, গৃহবধু রিনা পালের ছেলের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ ছিলেন। শুধু রিনা পাল নয় তার স্বামী অরুন পাল ছেলের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ। শারিরিকভাবেও বাবা মাকে নির্যাতন করতো ছেলে মুন্না পাল। ফলে নির্যাতন থেকে মুক্তি পেতে রিনা পাল আত্মহত্যার পথ বেছে নেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!