কুলাউড়ার লুহাইউনি বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার লুহাইউনি বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

  • বুধবার, ২৩ জুন, ২০২১

Manual7 Ad Code

এক শ্রমিককে চাকুরিচ্যুত করায় উত্তেজনা

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার লুহাইউনি চা বাগানের এক শ্রমিককে চাকুরি থেকে অব্যাহতির ঘটনায় গত দু’দিন থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। ২৩ জুন বুধবার থেকে বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। ক্ষুব্ধ শ্রমিকরা বাগানের মন্ডপে মালিকপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশ করেছে।

সরেজমিন লুহাইউনি চা বাগানে গেলে বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, লুহাউনি চা বাগানের শ্রমিক শ্যামল পাশী তার ক্ষেতের জমি বাগান কর্তৃপক্ষকে বুঝিয়ে না দেয়ায়, গত ২০ মে তাকে ভিটা থেকে উচ্ছেদ করতে সহকারি ব্যবস্থাপক নজরুল ও বাগান চৌকিদার সাধুর নেতৃত্বে কিছু শ্রমিকরা অভিযান চালায়। এসময় শ্রমিকরা ফলজ গাছ কেটে ফেলে। বাগান কর্তৃপক্ষ ২২ মে কোন কারণ দর্শানো ছাড়াই শ্যামল পাশীকে বাংলাদেশ লেবার অ্যাক্ট এর ২৬ (ক) ধারায় চাকুরি থেকে অব্যাহতি দেয়। এ ঘটনায় বাগান পঞ্চায়েত গত ০৯ জুন বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ-পরিচালকের কাছে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে লিখিত আবেদন করেছেন। গত ১৪ জুন বাগানের মহাব্যবস্থাপক বরাবরে লিখিত আবেদন করেন পঞ্চায়েতসহ বাগানের শ্রমিকরা। ৫দিনের মধ্যে প্রতিকার না পেলে কঠোর আন্দোলনের ডাক দেয়।

এদিকে ২২ জুন ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা অফিসের সামনে অবস্থান নেয়। এসময় বাগানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অফিসে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। দিনভর অবরুদ্ধ থাকার পর রাতে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

Manual4 Ad Code

এদিকে ২৩ জুন বুধবার সকাল থেকে বাগানের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয় এবং বাগানের কাজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয়া হয়।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত কৈরি জানান, মঙ্গলবার শ্রমিকরা শ্যামল পাশীর চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রতিবাদ করে। বেলা ১২টায় প্রতিবাদ সমাবেশ শেষে শ্রমিকরা কাজে যেতে চাইলে লাইন চৌকিদার এসে জানায়, সাহেব (জিএম) বাগানের কাজ বন্ধ করেছেন। এসময় বাগান কর্তৃপক্ষ অফিসে অবস্থান করছিলেন। বাগানের (ব্রাহ্মণবাজার ইউনিয়নের) মেম্বার সত্য নারায়নের নেতৃত্বে ১৩ জনের একটি প্রতিনিধি দল জিএম মাহবুব আলীর সাথে দেখা করেন। তিনি তাদের জানান, বাগান মালিকের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে।

বুধবার ২৩ জুন শ্রমিকরা চাকুরিচ্যুত শ্যামল পাশীর চাকুরি পুনর্বহালসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য বাগান মন্ডপে প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করেন লংলা ভ্যালী ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী, সহ-সভাপতি জেসমিন আক্তার।

Manual4 Ad Code

এব্যাপারে বাগানের জিএম মাহবুব আলী প্রথমে জেলা পুলিশ সুপারের অফিসে এবং পরে জেলা প্রশাসকের অফিসে রয়েছেন বলে জানান। চলমান অচলবস্থা প্রসঙ্গে তিনি জানান, একজন শ্রমিক তিনি খুব ভালো। কিন্তু তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়ার ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। আইনও আছে। আমি সেই আইনে উনাকে চাকুরিচ্যুত করি। আর যেসব দাবি দাওয়ার কথা বলা হয়েছে সব ভুঁয়া।

Manual8 Ad Code

দায়িত্বরত কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান জানান, বুধবার ২৩ জুন সকাল ৮টা থেকে তারা শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। শ্রমিকরা শান্তিপূর্নভাবে তাদের কর্মসূচি পালন করছে। পরিস্থিতি স্বাভাবিত আছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!