দেশে করোনা মহামারিতে রূপ নিচ্ছে মৃত্যু ১৪ হাজার ছাড়ালো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

দেশে করোনা মহামারিতে রূপ নিচ্ছে মৃত্যু ১৪ হাজার ছাড়ালো

  • শনিবার, ২৬ জুন, ২০২১

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক ::

দেশে করোনাভাইরাস মহামারি ভয়াবহ রূপ নিচ্ছে। সীমান্ত এলাকায় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বাড়ছে শনাক্ত ও মৃত্যু। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, সাতক্ষীরাসহ সীমান্ত জেলায় বাড়ছে নতুন রোগী।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৩ জনের।

Manual3 Ad Code

সংক্রমণের বিস্তার রোধে আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণার মধ্যেই ২৬ জুন দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৪ হাজার অতিক্রম করে।

Manual6 Ad Code

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।

Manual4 Ad Code

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

আড়াই মাস পর গত বছরের ১০ জুন মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ায়। এরপর ৫ জুলাই ২ হাজার, ২৮ জুলাই ৩ হাজার, ২৫ আগস্ট ৪ হাজার, ২২ সেপ্টেম্বর ৫ হাজার ছাড়ায় মৃতের সংখ্যা। এরপর কমে আসে দৈনিক মৃত্যু। ৪ নভেম্বর ৬ হাজার, ১২ ডিসেম্বর ৭ হাজারের ঘর ছাড়ায় মৃত্যুর সংখ্যা।

এ বছরের ২৩ জানুয়ারি ৮ হাজার এবং ৩১ মার্চ মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়ায়। সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর ১৫ দিনেই এক হাজার কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটে, ১৫ এপ্রিল মৃতের মোট সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে যায় ২৫ এপ্রিল।

এর ১৬ দিন পর ১১ মে করোনাভাইরাসে মৃত্যু ১২ হাজার ছাড়িয়ে যায়। তার সঙ্গে আরও এক হাজার নাম যুক্ত হতে সময় লাগে ১ মাস।

Manual8 Ad Code

শুক্রবার (২৫ জুন) দেশে করোনায় রেকর্ড ১০৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এছাড়া আরও ৫ হাজার ৮৬৯ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!