কুলাউড়া উপজেলা পরিষদে অগ্নিকান্ড : পুড়ে গেছে বৈদ্যুতিক লাইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়া উপজেলা পরিষদে অগ্নিকান্ড : পুড়ে গেছে বৈদ্যুতিক লাইন

  • রবিবার, ২৭ জুন, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলা পরিষদ ভবনে শনিবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টায় এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। কুলাউড়া ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, উপজেলা পরিষদ ভবনের নিচতলার সিঁড়ির নিচের বৈদ্যুতিক মিটার বক্সে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দায়িত্বরত টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়ায় আগুনের কবল থেকে উপজেলা পরিষদ ভবনসহ মূল্যবান নথিপত্র রক্ষা পায়।

Manual5 Ad Code

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অগ্নিকান্ডে বৈদ্যুতক মিটার বক্স, বিভিন্ন অফিসের বৈদ্যুতিক ফ্যান ও বাল্বের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।

Manual2 Ad Code

ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপেন্দ্র কুমার সিংহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উক্ত অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, অগ্নিকান্ডে বৈদ্যুতিক লাইনের কিছু ক্ষতি সাধিত হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে রক্ষা পেয়েছে।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!