কুলাউড়ায় করোনার থাবায় প্রাণ গেলো দু’জনের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় করোনার থাবায় প্রাণ গেলো দু’জনের

  • শনিবার, ৩ জুলাই, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলায় মহামারী করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। একই দিনে উপজেলার উত্তর কুলাউড়া ও জয়চন্ডী ইউনিয়নে ১ পুরুষ ও ১ মহিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তারা দুজনেই মৌলভীবাজার ও সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানা যায়, কুলাউড়া পৌরসভার উত্তর কুলাউড়ার বাসিন্দা হারিছ খাঁন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ৪ দিন পূর্বে মৌলভীবাজার আল হামরা হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

Manual8 Ad Code

অপরজন জয়চন্ডী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার লৈয়ারহাই গ্রামের বাসিন্দা আজিজ উদ্দিন লবিকের স্ত্রী হেনা বেগম কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সিলেট নুরজাহান হাসপাতারে ভর্তি হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনিও মৃত্যুবরণ করেন।

Manual7 Ad Code

উভয়ের লাশ ঐদিন হাসপাতাল থেকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পর কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিম লিডার ইকবাল হোসেন সুমনের নেতৃত্বে টিমের সদস্যরা বাদ-জোহর উত্তর কুলাউড়ার হারিছ খানের দাফন এবং সন্ধ্যা ৬ টায় লৈয়ারহাই এলাকার হেনা বেগমের দাফন সম্পন্ন করা হয়।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!