একযোগে বদলি সাতক্ষীরার মেডিকেলের ২৬ চিকিৎসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

একযোগে বদলি সাতক্ষীরার মেডিকেলের ২৬ চিকিৎসক

  • মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের ২৬ চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে যশোর জেনারেল  হাসপাতালে ও ১৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে।

Manual2 Ad Code

আগামী ৭ জুলাইয়ের  মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় পর দিন ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা  হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন সোমবার এ সরকারি নির্দেশে  স্বাক্ষর করেছেন।

Manual1 Ad Code

এতে  বলা হয়, বর্ণিত চিকিৎসকগণ করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই  আদেশ বলবৎ থাকবে।

যশোরে জেনারেল  হাসপাতালে বদলিকৃতরা হলেন— সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের ডা. মো. শরিফুজ্জামান, ডা. মো. আল মামুন হোসেন, ডা. প্রবীর কুমার দাশ, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. মোজাম্মেল হক, ডা. মো. শরিফুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, ডা.হোসনে আরা হোসেন, ডা. মো. সাইফুল্লাহ ও ডা. জিএম ফারুকুজ্জামান।

Manual6 Ad Code

অপরদিকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলিকৃতরা হলেন—  ডা. শেখ আবু সাঈদ, ডা. ফারহানা হোসেন, ডা. খসরুবা  পারভীন, ডা. সুতপা চ্যাটার্জি, ডা. মো. শামসুর রহমান, ডা. মো. ইনামুল হাফিজ, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. ফখরুল  আলম, ডা. নাসরিন সুলতানা, ডা. মো. নাছির উদ্দিন গাজী, ডা. শেখ নাজমুস সাকিব, ডা. ফাহমিদা জামান, ডা. মেহনাজ নাজরীন, ডা. উপমা গুহ রায়, ডা. মো. আনিসুর রহমান ও ডা. শরিফা জামান।

Manual2 Ad Code

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ২৬ চিকিৎসকের বদলির খবর নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে ১৬ জনকে ও ১০ জনকে যশোরে পদায়ন করা হয়েছে।

তিনি জানান, পদায়নকৃতরা সবাই ছিলেন সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের চিকিৎসক। তবে এ সংক্রান্ত চিঠি এখনও তিনি হাতে পাননি। চিঠি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!