অনলাইনে প্রশিক্ষণ কর্মশালায় আলোচকবৃন্দ : স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ঝুঁকি কম থাকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

অনলাইনে প্রশিক্ষণ কর্মশালায় আলোচকবৃন্দ : স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ঝুঁকি কম থাকে

  • বুধবার, ১৪ জুলাই, ২০২১

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক ::

কাভিড-১৯ বা করোনা ভাইরাস সম্পর্কে মানুষজনকে যত বেশী সচেতন করা যাবে, স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা যাবে, করোনায় আক্রান্তের ঝুঁকি ততটা কমে আসবে। অর্থাৎ  স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা আক্রান্তের ঝুঁকি অনেকটা কম থাকে।

Manual1 Ad Code

আজ বুধবার অনলাইনে জুম সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার অর্ধশতাধিক কর্মরত সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র  (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষন দেয়ার কর্মসূচী গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায়  আজ সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।

Manual4 Ad Code

কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করছেন উজ্জীবন বাংলাদেশ এর চীফ অব পার্টি ডা: কাজি ফয়সাল  মাহমুদ ও সমন্বয় করছেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্বাবধানে প্রকল্পটি সমন্বয় করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি।

প্রশিক্ষণ কর্মশালায় কোভিড-১৯ ভ্যাক্সিন কি,কারা ভ্যাক্সিন নিতে পারবেন, কারা পারবেন না?

একজন মানুসকে ভ্যাক্সিনের জন্যে কতগুলো ডোজ নিতে হবে, ভ্যাক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়াগগুলি কি কি, করোনা ভাইরাস সম্পর্কে মানুষজনের মধ্যে সচেতনতা বাড়ানো সহ প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual5 Ad Code

কর্মশালায় অন্যাদের মধ্যে উজ্জীবনের টেকনিক্যাল এ্যাডভাইজার ডা. নুসরাত সুলতানা, বাংলাভিশন টেলিভিশনের কান্ট্রি এডিটর সিনিয়র সাংবাদিক নাসরিন গীতি, সিলেটের মেসবাহ উদ্দিন আহমেদ, আবদুল কাদের তপাদার, ইকবাল মাহমুদ, সুলতান সুমন, আবদুল্লা আল নোমান, সমির মাহমুদ, মহিবুর রহমান, সিরাজুল ইসলাম, মৌলভীবাজারের সাকির আহমেদ এবং কুলাউড়ার সৈয়দ আশফাক এইচ তানভীর প্রমুখ আলোচনায় অংশ নেন।  #প্রেস বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!