বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউপি বিএনপির কাউন্সিল : ৫ পদে নির্বাচিত হলেন যারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার জয়চন্ডীতে মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধন  পরিবেশ সুরক্ষায় আত্রাইয়ের বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা মামলা দায়ের কুলাউড়ায় মোটরসাইকেল মেইকার সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মানববন্ধন ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউপি বিএনপির কাউন্সিল : ৫ পদে নির্বাচিত হলেন যারা

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিনভাগ উত্তর ইউনিয়ন বিএনপির দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫ পদের নির্বাচন বৃহস্পতিবার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন ফলাফল ঘোষণা করেছেন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম।

Manual4 Ad Code

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান খালেদ ও সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান।

ভোটগ্রহণ শুরুর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিফজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, উপজেলা আহ্বায়ক জয়নাল আবেদিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আনম আবু নছর মো. মাসহুদ, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা আতিকুর রহমান, বিএনপি নেতা জাহিদুল ইসলাম মামুন, আব্দুল গনী, পৌর বিএনপির সদস্য সাইফুল ইসলাম খোকন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আমিনা বেগম ডলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক, জেলা শ্রমিক দল নেতা নজরুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুজ্জামান প্রমূখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!