কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে ঈদের ছুটি সীমিত আকারে কার্যক্রম চলবে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে ঈদের ছুটি সীমিত আকারে কার্যক্রম চলবে

  • রবিবার, ১৮ জুলাই, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে সীমিত আকারে চলবে কার্যক্রম। তবে ঈদের দিন ২১ জুলাই বুধবার বন্ধ থাকবে আমদানি-রফতানি। শুধুমাত্র জরুরী পণ্যগুলো খালাস করা হবে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাতলাপুর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইতিমধ্যে মুসলিম স্টাফদের ছুটি দেয়া হয়েছে এবং হিন্দু স্টাফদের এখানে রাখা হয়েছে। শুধু ঈদুল আজহার দিন বুধবার ভারত থেকে এই স্থল শুল্ক স্টেশনে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সামগ্রিক কার্যক্রম বন্ধ থাকবে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সীমিত পরিসেরে কার্যক্রম চলবে। শুধুমাত্র জরুরী পণ্যগুলো খালাস করা হবে এবং শুধু ঈদের দিন ২১ জুলাই বুধবার বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!