কুলাউড়ায় ১৫১ ধারায় ১৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় ১৫১ ধারায় ১৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ

  • শনিবার, ২৪ জুলাই, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকে ২৩ জুলাই শুক্রবার রাতে আটক ১৯ ব্যক্তিকে ২৪ জুলাই শনিবার ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেজ্ঞা এলাকায়।

Manual8 Ad Code

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার হাজিপুর ইউনিয়নে ভুঁইগাঁও গ্রামে মবশি^র আলী করোনা আক্রান্ত ছিলেন। শুক্রবার মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে আসেন। হাসপাতালে চিকিৎসাকালে তার আত্মীয়স্বজন যারা সার্বক্ষণিক খোঁজ নিতেন তাদেরকে সাথে নিয়ে মবশ্বির আলী বাড়িতে ফিরে আসেন।

Manual2 Ad Code

মবশ্বির আলী জানান, রাতে হঠাৎ করে স্থানীয় সাবেক মেম্বার বুলবুলসহ পুলিশ আমার বাড়ি ঘেরাও করে। এসময় বাড়িতে অবস্থানরত আত্মীয় ১৯ জনকে আটক করে কুলাউড়া থানায় নিয়ে যায়। এরপর রাতে সাবেক মেম্বার বুলবুল ও তার লোকজন মবশ্বির আলীর ৭শ ফুট কাঠাল কাঠ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন।

আটককৃতরা হলেন দেলোয়ার হোসেন (৩০), মাসুদ মিয়া (৩৫), কামাল হোসেন (৪০), সোলেমান হোসেন (৪৫), মাসুক মিয়া (৪০), আব্দুর রহিম (৩৩), শাহ আলম (৩৫), পারভেজ মিয়া (৩৩), ছাব্বির মিয়া (২৮), শামীম খান (২২), জামাল মিয়া (২৫), বাবুল মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৩৫), আবুল হোসেন (২৬), এরশাদ আলম রাজা (৩৮), শাহজাহান (৪০), আমিনুল ইসলাম বুলবুল (৩৮), মারুফ (৩৮), নান্টু মিয়া (৪৩) প্রমুখ।

Manual3 Ad Code

সাবেক মেম্বার বুলবুল ও সৈয়দ রুম্মান আহমদ জানান, মবশ্বির আলীর সাথে এলাকার মানুষের কবরস্থান নিয়ে বিরোধ রয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসী নিয়ে মহড়া নিয়ে বাড়িতে আসেন। রাতে ভাড়াটিয়া লোকেরা গালাগালি সাবেক মেম্বারের ভাগনা সৈয়দ রোম্মান আহমদের বাড়িতে হামলা চালায়। বিষয়টি সাবেক মেম্বার বুলবুল কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন এবং পুলিশ নিয়ে মবশ্বির আলীর বাড়ি ঘেরাও করেন এবং ১৯ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

Manual3 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে কোন সুস্পষ্ট অভিযোগ না থাকায় তাদের শনিবার ২৪ জুলাই সকালে ১৫১ ধারায় আটক দেখিয়ে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!