কুলাউড়ায় অস্ত্র ৬ রাউন্ড কার্তুজসহ ডাকাত গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় অস্ত্র ৬ রাউন্ড কার্তুজসহ ডাকাত গ্রেফতার

  • বুধবার, ২৮ জুলাই, ২০২১

Manual7 Ad Code

 এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া থানা পুলিশ একটি দেশীয় তৈরী পাইপগান এবং ০৬ (ছয়) রাউন্ড কার্তুজসহ ২৭ জুলাই মঙ্গলবার মিলাদ মিয়া (৩০) কে আটক করেছে। ২৮ জুলাই বুধবার তাকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual5 Ad Code

আটক ডাকাত মিলাদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার সালন গ্রামের তরিক মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের মো: ইকরাম আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় বিভিন্ন সময়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। সবাইকে জেলাহাজতে পাঠানো হয়। অন্য ডাকাতদের দেয়া তথ্যমতে মিলাদকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, মিলাদের দেয়া তথ্যমতে ২৭ জুলাই মঙ্গলবার টিলাগাঁও ইউনিয়নের শালন বাঘেরটিকি নামকস্থানে ফুটবল খেলার মাঠের উত্তর পশ্চিম পাশে পরিত্যাক্ত দোকানের পেছনে ঝোপের মধ্য হতে একটি দেশীয় তৈরী পাইপগান এবং ০৬ (ছয়) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অভিযানকালে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ লোকজনের উপস্থিতিতে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামী মিলাদ মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় (মামলা নং-২২ তারিখ: ২৮-০৭-২০২১, ধারা: ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (ধ) ও ১৯(ভ) ) দায়ের করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!