কুলাউড়ায় সাংবাদিক শাকির আহমদের দাফন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় সাংবাদিক শাকির আহমদের দাফন সম্পন্ন

  • শনিবার, ৭ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া :: প্রেসক্লাব কুলাউড়ার সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাকির আহমদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ৭ আগস্ট শনিবার দুপুর ২.১৫ মিনিটের সময় কুলাউড়া উপজেলার বরমচাল ফুলেরতল বাজার জামে মসজিদে জানাজার নামাজ শেষে মাধবপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ আবু জাফর রাজু, অতিরিক্ত পুলিশ সুপার(কুলাউড়া) সাদেক কাওছার দস্তগির, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামন সজল, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট, সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশিদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, নিউজ টুয়েন্টিফোরের সিলেট ব্যুরো চীফ রাসেল, সাংবাদিক আব্দুল মুক্তাদির, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনসহ বিভিন্ন শ্রেণীপেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

Manual3 Ad Code

শাকির আহমদ বিভিন্ন সময়ে দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক জাগরণ, দৈনিক দেশ, দৈনিক সিলেট সুরমার কুলাউড়া প্রতিনিধি ও সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার, অনলাইন পোর্টাল এইবেলার প্রতিষ্ঠাকাল থেকে সিনিয়র রিপোর্টার এর দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুর পর্যন্ত তিনি দৈনিক নয়াশতাব্দীর মৌলভীবাজার প্রতিনিধি, বাংলাদেশ টুডের কুলাউড়ার প্রতিনিধি, দৈনিক যুগভেরী ও সিলেট ভিউ’র স্টাফ রিপোর্টার (কুলাউড়া) ও কুলাউড়া টাইমস টিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

Manual5 Ad Code

সাংবাদিকতার পাশাপাশি কুলাউড়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তার বিচরন। তিনি উদীচী শিল্পী গোষ্টি কুলাউড়া শাখার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন দীর্ঘদিন।

Manual8 Ad Code

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ৯.৪০ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে শাকির আহমদের বয়স হয়েছিল ৩২ বছর। তিনি মা ও স্ত্রী, একমাত্র পুত্র, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!