কুলাউড়া পৌরসভার উদ্যোগে জাতির জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়া পৌরসভার উদ্যোগে জাতির জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

  • রবিবার, ১৫ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

জাতির জনকের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং কাঙালী ভোজের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

পৌরসভা মিলনায়তনে আলোচনা সভায় মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী সোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম কাওছার দস্তগীর, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, জাসদ নেতা মইনুল ইসলাম শামীম, সাবেক কমিশনার রফিকুল ইসলাম টিপু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, আহবাব হোসেন রাসেল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম।

Manual6 Ad Code

সবশেষে পৌর এলাকার হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!