কুলাউড়ায় সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মেগা অক্সিজেন সিলিন্ডার প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মেগা অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

করোনায় আক্রান্ত মানুষের সেবা প্রদানের লক্ষ্যে সামাদ-ফওজিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন সাবরিনা সামাদ ফিরোজী ও ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি সেন্ট্রাল অক্সিজেন সিলিন্ডার (মেগা) প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেনের সভাপতিত্বে ও সামাদ-ফওজিয়া ফাউন্ডেশন এর সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, বিজিআইসি কুলাউড়া শাখার ইনচার্জ সারোয়ার আলম সিপন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুলাউড়ার বীমা জগতের সিংহ পুরুষ মরহুম এম এ সামাদ ও ঢাকা লেডিস ক্লাবের দীর্ঘ তিন যুগের সভানেত্রী মরহুম ফওজিয়া সামাদের কন্যা সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন সাবরিনা সামাদ ফিরোজী তার পিতা-মাতাকে অনুসরণ করে আর্ত-মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অগ্রনী ভ’মিকা পালন করছেন। করোনার এই দুঃসময়ে তাঁর জন্মমাটি কুলাউড়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক বিনয় শীল, অনুলিপি কুলাউড়ার এডমিন আশিকুল ইসলাম বাবু ও আজহার মুনিম শাফিন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!