মরহুম শাইস্তা মিয়া স্মরনে ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মিলাদ ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

মরহুম শাইস্তা মিয়া স্মরনে ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মিলাদ ও দোয়া

  • সোমবার, ৩০ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ এর কর্ণধার মরহুম হাজী মোঃ শাইস্তা মিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (৩০ আগস্ট) বাদ আছর বিজয়া বাজারস্থ ইক্বরা কেজি স্কুলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ফাউন্ডেশনের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন পূর্ব গিয়াসনগর জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন। মরহুম হাজী মোঃ শাইস্তা মিয়ার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উনার সুযোগ্য সন্তান রাহাত হোসেন সিপার।

Manual1 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন গিয়াসনগর জামে মসজিদের ইমাম মাওলানা সেলিম আহমদ, বিজয়াবাজার মসজিদের ইমাম মাওলানা আবদুল আহাদ হারুন, হাফিজ মোজাহিদুল ইসলাম, বিশিষ্ট দলিল লেখক ও সার্ভেয়ার সোনাওর আলী ময়না, শিক্ষানবিশ আইনজীবী মোতাহির মিলন, বিশিষ্ট সমাজ সেবক এম এ জলিল, যুবলীগ নেতা আবুল কালাম প্রমুখ।

Manual7 Ad Code

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মধ্যে শিরনী বিতরণ করা হয়।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!