প্রতারণার অভিযোগে কুলাউড়ার ইউপি মেম্বার শ্রীঘরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

প্রতারণার অভিযোগে কুলাউড়ার ইউপি মেম্বার শ্রীঘরে

  • সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার নোমান আহমদকে গৃহবধুর সাথে প্রতারণার অভিযোগে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। ইতিপূর্বে আদালতে তার বিরুদ্ধে একটি রিকল জালিয়াতি মামলা দায়ের করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। মামলাটিও বর্তমানে বিচারাধীন রয়েছে।

আদালত থেকে বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল হাসেমের স্ত্রী জোৎস্না বেগম প্রতারণা করে নোমান মেম্বার ১ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাৎ করেন। গৃহবধু মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমল আদালতে মামলা (নং সিআর ৭৭/২০২১) দায়ের করেন। ওই মামলায় গত ২ সেপ্টেম্বর আদালতে জামিন চাইতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

Manual1 Ad Code

আদালতে দায়েরকৃত জোৎস্না বেগমের মামলার অভিযোগে উল্লেখ করেন, জোৎস্না বেগমের ভাই সেফুল মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি ফৌজদারি মামলার আসামী ছিলেন। এমতাবস্থায় তিনি বিদেশ চলে যান। ওই মামলায় সেফুল মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। নোমান মেম্বার মৌলভীবাজার আদালতের একজন আইনজীবির সহকারি। সেফুল মিয়াকে আদালত থেকে জামিন দেয়ার কথা বলে ২০২০ সালে ০১ অক্টোবর, ১৩ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর তারিখে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা নেয়।

Manual1 Ad Code

এদিকে সেফুল মিয়াকে জামিন করে দিতে নোমান আহমদ মৌলভীবাজারের ৫নং আমল আদালতের রিকল জালিয়াতি করেন। ওই আদালতের ম্যাজিস্ট্রেট বাহা উদ্দিন কাজী প্যানেল কোডে মামলা (সিআর ৪৬/২০২১) ও কুলাউড়া থানায় মামলা (নং ০৫ তাং ০৯/০২/২১) দায়ের করেন। মামলাগুলো বিচারাধীন আছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!