সাংবাদিক শাকির স্মরণে প্রেসক্লাব কুলাউড়ার আলোচনা সভা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

সাংবাদিক শাকির স্মরণে প্রেসক্লাব কুলাউড়ার আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ার সাংবাদিকতা অঙ্গনের প্রিয় মুখ দ্যা বাংলাদেশ টুডে’র প্রতিনিধি অকাল প্রয়াত শাকির আহমদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রেসক্লাব কুলাউড়ার আয়োজনে ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কুলাউড়ার একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম।

Manual8 Ad Code

সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আতিকুর রহমান আখই, প্রেসক্লাব কুলাউড়ার নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম তনয়, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, প্রেসক্লাব কুলাউড়ার সদস্য আব্দুল আহাদ, একেএম জাবের, নাজমুল বারী সুহেল। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সদস্য মিন্টু দেশোয়ারা, জিয়াউল হক, সাংবাদিক এম এ কাইয়ূম, ঠিকানা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিদ শাহীন, অনুলিপি কুলাউড়ার প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু, এডমিন আজহার মুনিম শাফিন, প্রয়াত শাকির আহমদের ছোটভাই আবির আহমদ অঙ্গনসহ অনেকে।

Manual6 Ad Code

বক্তারা শাকির আহমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, প্রেসক্লাব কুলাউড়ার সদস্য শাকির আহমদ নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন সিলেটের অনলাইন পোর্টাল সিলেট ভিউ-এ। জাতীয় দৈনিক নয়াশতাব্দীর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!