কুলাউড়া পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়া পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন অভিযান

  • শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার পরেই মশক নিধনের উদ্যোগ নেন কুলাউড়ার মেয়র। বৃহস্পতি ও শুক্রবার ২ দিন পৌরসভার প্রতিটি ওয়ার্ড জুড়ে চলে এ মশক নিধন।

Manual4 Ad Code

মশক নিধনের স্প্রে প্রয়োগ কার্যক্রম সরজমিন উপস্থিত থেকে পরিদর্শন ও তদারকি করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

Manual1 Ad Code

পৌরসভা সূত্রে জানা যায়, কুলাউড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২দিন ব্যাপী মশক নিধন অভিযান চালানো হয়।

Manual4 Ad Code

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, মহামারি করোনার কারণে দীর্ঘসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধা থাকায় মশা ও ডেঙ্গু বিস্তার ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বেই এই মশক নিধন স্প্রে’র ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!