ধর্ষণের ঘটনা সালিশে নিষ্পত্তি : ২৫ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

ধর্ষণের ঘটনা সালিশে নিষ্পত্তি : ২৫ হাজার টাকা জরিমানা

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে এক বাকপ্রতিবন্ধি যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আব্দুল আলী (৪০) নামক এক প্রতিবেশীর বিরুদ্ধে।

১২ সেপ্টেম্বর রোববার গভীর রাতে উভয়পক্ষের লোকজন অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি আপোষ মীমাংসা করেন।

Manual5 Ad Code

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী মেয়েটির বাবা নেই। এলাকায় মানুষের বাড়িতে কাজ করে মা মেয়ে জীবিকা নির্বাহ করেন। মা বাড়িতে না থাকার সময় রোববার যোহরের নামাজের পর প্রতিবেশি মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলী (৪০) জোর করে মেয়েটির বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে আব্দুল আলী পালিয়ে যায়।

Manual6 Ad Code

বিষয়টি জানাজানি হলে ঘটনার রাতে সবার সম্মতিতে স্থানীয় গণ্যমান্য কয়েকজনকে নিয়ে বিষয়টি মীমাংসার অনুরোধ করলে আমরা মীমাংসা করে দিয়েছি বলে জানান সালিশকারী তৈয়ব আলী।

তিনি আরও জানান, আমরা ওই এলাকার গণ্যমান্য কয়েকজন সালিশ করি, সেখানে উভয়পক্ষের লোকজন টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসার জন্য একমত হন। ঘটনাকারী আব্দুল আলী ৩-৪টি বিয়ে করেছে। অভিযুক্ত আব্দুল আলী নিজের দোষ অস্বীকার করেছে। তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সঙ্গে সাদা কাগজে ১০০ টাকার স্টাম্পে মেয়েটির ও বিচারকারীদের স্বাক্ষর রাখা হয়।

বাকপ্রতিবন্ধি যুবতীর মা জানান, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।

Manual2 Ad Code

কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এলাকার লোকজন আমাদের জানিয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যদি সত্যতা পায়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!