রবিরবাজারে আজ যাত্রা শুরু করবে ‌‘কিউর ফার্মেসী’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

রবিরবাজারে আজ যাত্রা শুরু করবে ‌‘কিউর ফার্মেসী’

  • রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক: অত্যাধুনিক সব সুবিধা নিয়ে কুলাউড়ার দক্ষিণ লংলার ঐতিহ্যবাহী রবিরবাজারে যাত্রা শুরু করতে যাচ্ছে ‌‘কিউর ফার্মেসী’। আজ সোমবার রবিরবাজারের কর্মধা রোডে ফুড কেয়ার রেস্টুরেন্টের পাশেই অবস্থিত ফার্মেসীটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual5 Ad Code

রাত ১০ টায় ফার্মেসীটির উদ্বোধন করবেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাছ খাঁন।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত থাকবেন-অত্র অঞ্চলের বিশিষ্ট রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, শিক্ষক-চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Manual3 Ad Code

কিউর ফার্মেসীর পরিচালক তানভীর ইসলাম বলেন, ফার্মেসীটি পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। টেম্পারেচার মেনটেইন করে রাখা হবে সকল ঔষধ। এছাড়াও সকল কোম্পানীর সব ঔষধ ফার্মেসীটিতে পাওয়া যাবে সুলব মূল্যে।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, আমার বাবা ডা. মনিরুল ইসলাম সোহাগ তিন যুগেরও বেশি সময় এই অঞ্চলে সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এছাড়াও আমাদের পরিবারে আরো বেশ কয়েকজন সুনামধন্য চিকিৎসক রয়েছেন। তাদের সার্বিক তত্ত্বাবধানে ফার্মেসীটি পরিচালিত হবে। জরুরী রোগীরা যাতে সেবা নিতে পারে সেজন্য অভিজ্ঞ চিকিৎসকরাও ফার্মেসীতে বসবেন নিয়মিত।

তানভীর ইসলাম বলেন, ব্যবসা নয় মানুষকে সেবার দেয়ার লক্ষ্যেই আমরা ফার্মেসীটি প্রতিষ্ঠা করেছি। রবিরবাজারসহ অত্র অঞ্চলে ভালো মানের ফার্মেসী না থাকায় সব রোগের ঔষধ সহজে পাওয়া যায় না। ঔষধ সংগ্রহ করতে উপজেলা-জেলা কিংবা বিভাগীয় শহরে যেতে হয়। এতে মানুষের যেমন কষ্ট হয়, তেমনি অতিরিক্ত অর্থও খরচ হয়। তাই এই বৃহৎ অঞ্চলের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা এই ফার্মেসী চালু করছি। আশা করি সর্বস্তরের মানুষের পূর্ণ সহযোগীতা পবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!