কুলাউড়ার রবিরবাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার রবিরবাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

  • মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ- শাখার উদ্বোধন হয়েছে কুলাউড়ার উপজেলার রবিরবাজারে।
২১ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় দক্ষিণ রবিরবাজার খান শপিং সিটির দ্বিতীয় তলায় ফিতা কেটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রবিরবাজার উপ-শাখার শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জুড়ি শাখার ম্যানেজার এফ এ ভিপি মনিরুল ইসলামের সঞ্চালনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সিলেট জোন ও জোনাল হেড ফয়সল আহমদ ভিপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, পৃথিমপাশা ইউপি সদস্য ও রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাছ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, বিয়ানী বাজার শাখার এফএভিপি ম্যানেজার তানভীর হোসেন চৌধুরী, রবিরবাজার উপশাখার ইনচার্জ মোঃ কাওছারুল ইসলাম চৌধুরী, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, খান শপিং সিটির স্বত্ত্বাধিকারী বেলাল খান, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা উত্তর সিটি মহানগর শাখার কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক এসএম লুৎফুর রহমান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কর্মকর্তা, কর্মচারীরা।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!