কুলাউড়ায় ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

  • শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

ঐক্য, সুরক্ষা,সমন্বয় এই স্লোগানকে সামনে নিয়ে কুলাউড়া বাজারের ভাড়াটিয়া দোকানদানদের অধিকার ভিত্তিক সংগঠন ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

ভিটা মালিক ও ভাড়াটিয়ার মধ্যে সমন্বয় সাধন এবং ভাড়া ভিটায় দোকানদারদের অধিকার সুরক্ষার লক্ষ্যে (২৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় বিছরাকান্দিস্থ অস্থায়ী কার্যালয়ে ব্যবসার সঙ্গে জড়িতদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শ্রীমা স্টোরের সত্ত্বাধিকারী বিশ্বজিৎ দাস, সাবেক দপ্তর সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম বকুল,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মদরিছ আলী, মোঃ রুহুল আমিন,আব্দুস শাকুর শুকুর,শরীফুল ইসলাম তমু, জায়েদ আহমদ,সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি ও হযরত শাহ্ সর্দার ট্রাভেলস ইন্টারন্যাশনালের পরিচালক মোঃ নাজমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক,ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাছান খালিক, সাবেক ওয়ার্ড সদস্য আপন টেলিকমের সত্ত্বাধিকারী হাফিজুর রহমান লিটু, ঠিকানা ডিপার্টমেন্টালের সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম সোহেল, প্রমিজ স্টীল হাউজের সত্ত্বাধিকারী ইকবাল হোসেন সুমন,বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন,ফারুক আহমদ প্রমুখ।#

Manual6 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে প্রাথমিক ভাবে মইনুল ইসলাম শামীম-কে চেয়ারম্যান, মইনুল হক বকুল-কে জেনারেল সেক্রেটারি ও মোঃ নাজমুল ইসলাম-কে ট্রেজারার নির্বাচিত করা হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য, আগামী ১৫ দিনের ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!