কুলাউড়ায় কন্যা শিশু দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় কন্যা শিশু দিবস পালিত

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন এর সভাপতিত্বে ও ভুকশিমইল কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক দিলীপ ঘোষের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে ‘আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। আজকের কন্যা শিশুরা আগামীতে দেশকে ডিজিটাল প্রযুক্তিকে সমৃদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অগ্রনী ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিল্লাল হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

আরও বক্তব্য রাখেন জেন্ডার প্রমোটর আব্দুল মালিক, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য রিয়াজ উদ্দিন, পারমিতা ভট্টাচার্য, মানতাষা প্রমুখ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসার, ্উপজেলা তথ্য কর্মকর্তা পিয়ারা আক্তার রুবি প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!