কুলাউড়ার চাতলাপুর চা-শ্রমিকদের মধ্যে চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার চাতলাপুর চা-শ্রমিকদের মধ্যে চেক বিতরণ

  • শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা-বাগানের চা-শ্রমিকদের মধ্যে ২২ লাখ ২৫ হাজার টাকার এককালীন আর্থিক অনুদান বিতরন করা হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চা-বাগান মন্ডপঘরে অনুদানের চেক বিতরন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। প্রধান অতিথির বক্তব্যে সলমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দোগে মুজিববর্ষ উপলক্ষে চা-শ্রমিকদের জীবন-মান উন্নয়নের লক্ষে গরীব-অসহায় চা-শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। তিনি চা-শ্রমিকদের সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে অগ্রনী ভুমিকা পালনের আহ্বান জানান।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বজল মোল্লা’র সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার নবাগত সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীফপুর ইউপি চেয়ারম্যান মোঃ জোনাব আলী, চাতলাপুর চা-বাগানের সহকারী ম্যানেজার তারেকুর রহমান ও পঞ্চায়েত সভাপতি সাদন প্রমুখ।

Manual4 Ad Code

সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ জানান সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নে ২০২০-২০২১ অর্থ বছরের চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় চাতলাপুর চা-বাগানের ৪ শত ৪৫ জন চা-শ্রমিকদের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২২ লাখ ২৫ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। তিনি আরও জানান উক্ত কর্মসুচীর আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন চা-বাগানের মোট ৩ হাজার চা শ্রমিক উপকার ভোগীদের মাঝে অনুদানের চেক বিতরন করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!