কুলাউড়ায় চা-বাগানের মণ্ডপে সুলতান মনসুর এমপির অনুদান বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় চা-বাগানের মণ্ডপে সুলতান মনসুর এমপির অনুদান বিতরণ

  • মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের ব্যক্তিগত তহবিলের বরাদ্দ থেকে উপজেলার বিভিন্ন চা-বাগান সমূহের সকল মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১ লাখ ৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত অনুদান থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তা মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে পৃথিমপাশার নবাব বাড়িতে এমপি সুলতান মনসুরের পক্ষে নগদ ৫ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন এমপির প্রতিনিধি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু। তিনি বলেন, কুলাউড়ার চা শ্রমিকদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্নের জন্য উপজেলার ২১টি চা-বাগানের প্রতি মণ্ডপে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এমপির মাধ্যমে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মনসুর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণফোরাম নেতা মোতাহের আলম চৌধুরী, কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অজয় দাস, এমপির সমন্বয়কারী খায়রুল আলম কয়ছর, এমপির অন্যতম প্রতিনিধি সফিকুল ইসলাম জাহেদ, ছয়ফুর রহমান ছয়ফুল, আহবাব হোসেন রাসেল, আব্দুল নাহিদ চৌধুরী, এমপির অফিস সহকারী শেখ রুহেল, প্রেস সহকারী সাংবাদিক এস আর অনি চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ২১টি মণ্ডপের নেতৃবৃন্দের মধ্যে মণ্ডপ প্রতি নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!