কুলাউড়া বাজারে সকল প্রকার চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ব্যবসায়ী নেতৃবৃন্দের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ

 কুলাউড়া বাজারে সকল প্রকার চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ব্যবসায়ী নেতৃবৃন্দের

  • শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ মাসিক সভা গত ০৫ অক্টোবর রাত ৯ টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল প্রমুখ।

Manual5 Ad Code

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড সম্পাদক, আব্দুল্লাহ আল মনি, মোঃ আব্দুল মুহিত, মোঃ গৌছ মিয়া,আব্দুল মতলিব, অশোক চন্দ, ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন, আবু সাঈদ শের আলী, কাউছার আহমদ চৌধুরী সাব্বির, শেখ সুমন,মারুফ আহমদ জালাল, মোঃ নজরুল ইসলাম সোনা নাজিম বখশ, প্রমুখ। সভায় কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেন হারুন এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ’রা বলেন কুলাউড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে সকল প্রকার ষড়যন্ত্র, অপপ্রচার ও ভাঁওতাবাজির বিরুদ্ধে সচেতন থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। ব্যবসায়ীদের ঐক্য ও স্বার্থে ব্যবসায়ী কল্যাণ সমিতি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও সে ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এছাড়াও সমিতির পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়’যা আগামীতে বাস্তবায়ন হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!