কুলাউড়ায় বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ

কুলাউড়ায় বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

  • সোমবার, ১১ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

এইবেলা কুলাউড়া ::

Manual3 Ad Code

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে (৪-১০ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “শিশুর জন্য বিনিয়োগ করি সম্মিলিত বিশ্বগড়ি”।

Manual5 Ad Code

সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া শাখার পরিচালক মো: আবুল বাসার।

সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম, দ্বিতীয় ও শেষের দিন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আবৃত্তি, সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতা।

Manual5 Ad Code

বিচারকার্য পরিচালনা করেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মো: মাজহারুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া টাইমস টিভির সম্পাদক শহীদুল ইসলাম তনয়, বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া শাখার সংগীত প্রশিক্ষক সুমিত্রা ভট্টাচার্য মিত্রা, সাংস্কৃতিককর্মী সুদর্শন রবি দাস, সংগীতশিল্পী নান্টু দাস, বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া শাখার চিত্রাংকন প্রশিক্ষক জাহানারা বেগম ও প্রাক-প্রাথমিক প্রশিক্ষক সেবিন আক্তার।

১০ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে কুলাউড়া টাইমস টিভির সম্পাদক শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া শাখার পরিচালক মো: আবুল বাসার।

Manual8 Ad Code

পরে সম্পন্ন হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। আবৃত্তি, সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পরিশেষে বাংলাদেশ শিশু একাডেমীর কুলাউড়া শাখার ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!