ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত আমন ধান কাটা হলো নির্ধারিত সময়ের দেড় মাস আগে  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত আমন ধান কাটা হলো নির্ধারিত সময়ের দেড় মাস আগে 

  • শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

জিন বিজ্ঞানী ধান গবেষক ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত কানিহাটি-১ থেকে ১৬ আমন ধান রোপন করে নির্ধারিত সময়ের দেড় মাস আগে কাটা হয়েছে। গত বৃহস্পতিবার ১৪ অক্টোবর উদ্ভাবিত এই আমন ধান কেটে ঘরে তুলেছেন কুলাউড়া উপজেলার হাজীপুরর ইউনিয়নের কানিহাটি গ্রামের কৃষকরা।

সরজমিন কানিহাটি গ্রামে গেলে দেখা যায়, জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর নিয়োগকৃত একজন কৃষক উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান চাষাবাদ করছে। ৩০ শতক জমিতে প্রদর্শণী হিসেবে কানিহাটি-১ থেকে কানিহাটি-১৬ আমন ধান চাষাবাদ করা হয়েছে। অন্যান্য ধান বীজ থেকে ফসল কাটা পর্যন্ত ১ মাস ১০ দিন। সাধারণত আমন ধান বীজতলা তৈরি থেকে ফসল কাটা পর্যন্ত সময় লাগে সাড়ে ৩ মাস পর আমন ধান কেটে ঘরে তুলতে হয় অগ্রহায়ণ মাসে। কিন্তু ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত আমন ধান চাষাবাদে কম সময়ের এক মাস আগে আশ্বিন মাসেই এ ধান কাটা শেষ করেছেন।

Manual7 Ad Code

কৃষক রাসেল জানান, এ বছর আমন প্রদর্শণী মাঠে ৩০ শতক জমিতে ১৪ মন ধান হয়েছে। এ ধানে চিটার পরিমাণ নেই। এ আমন ধানের ফলন দেখে আগামীতে চাষাবাদ করতে আগ্রহী হয়েছেন গ্রামের কৃষকরা।

মোবাইল ফোনে অষ্ট্রেলিয়া প্রবাসী জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী বলেন, উদ্ভাবিত বিভিন্ন জাতের ধানের নাম তার গ্রামের নামে কানিহাটি ১ থেকে ১৬ পর্যন্ত দেওয়া হয়েছে। আউশের সময় এক জমিতে ধান রোপনে ৩ বার ধান কেটে ঘরে তুলেছেন। প্রথমবার চাষের পর আর পরবর্তীতে কোন চাষ দিতে হয়নি। সঠিক পরিচর্যায় ও সামান্য সার প্রয়োগে তিনবার ফসল কেটে ঘরে তুলা যায়। সে জমিতে এখন চতুর্থবারের মত ফসল এসেছে। এ পদ্ধতিতে সারাবছর ধান চাষ করে ফলন ভালো হবে।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ জানান, জাত বেদে আমন ধান বীজতলা তৈরি থেকে ফসল কাটা পর্যন্ত ১১০ দিন সময় লাগে। সাধারণত আমন ধানের বীজতলা তৈরি থেকে ফসল কাটা পর্যন্ত ১৪০ দিন সময় লাগে। আর অগ্রাহয়ন মাসে আমন ধান কাটা হয়। তিনি আরও বলেন ড. আবেদ চৌধুরী নিজে একজন জিন বিজ্ঞানী ও ধানের গবেষক তাঁর উদ্বাবিত ধানতো উন্নত জাতের তাই ভালো হওয়ার কথা।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!