আতিককে দলীয় মনোনয়ন দিতে আপত্তি স্থানীয় আ’লীগের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

আতিককে দলীয় মনোনয়ন দিতে আপত্তি স্থানীয় আ’লীগের

  • রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া, ১৭ অক্টোবর: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেয়ার জন্য লিখিত আবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের কাছে লিখিত আবেদনে তার বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ তোলা হয়েছে।

কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী ও সাধারণ সম্পাদক মো. আপ্তাব আলীসহ ৯টি ওয়ার্ডে সভাপতি সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের স্বাক্ষরিত এই আবেদনপত্রে উলে­খ করা হয়, গত নির্বাচনে আতিক দলীয় মনোয়ন পাওয়ার পর তার সঙ্গে কোনো বিদ্রোহী প্রাথী ছিলেন না। সেই নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েন। নির্বাচিত হওয়ার ৪ মাস পরই মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আজিজুর রহমানের বিরোধীতা করেন প্রকাশ্য। এরপর সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরোধীতা করেন তিনি। আওয়ামী পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না রেখে তিনি অনিয়ম-দূর্নীতি জড়িয়ে পড়েন। টাকা ছাড়া দিতেন না সরকারি কোনো সেবা।

Manual3 Ad Code

এ প্রসঙ্গে কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী বলেন, বর্তমান চেয়ারম্যান আতিককে দলীয় মনোনয়ন না দেয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে জেলা ও উপজেলা কমিটির কাছে আবেদন করেছি। সে আসলেই একজন বিতর্কিত লোক। তার কারনে কর্মধায় দলের ভাবমুর্তি অনেকটা ক্ষুন্ন হয়েছে। দলের আর কোনো ক্ষতি আমরা চাই না। এর আগের উপজেলা কমিটিতে তাকে না রাখার জন্যও আমার জেলা ও উপজেলা কমিটির কারে লিখিত আবেদন করেছি।

Manual1 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে জেলা নেতৃবৃন্দকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান জানান, কোন চেয়ারম্যানের বিষয়ে অভিযোগ থাকলে মনোনয়ন বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!