কুলাউড়ার হামলায় ক্ষতিগ্রস্থ ৩ পুজামন্ডপ পরিদর্শণ করেন ভারতীয় সহকারি হাই কমিশনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার হামলায় ক্ষতিগ্রস্থ ৩ পুজামন্ডপ পরিদর্শণ করেন ভারতীয় সহকারি হাই কমিশনার

  • সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবে হামলায় ক্ষতিগ্রস্থ পুজামন্ডপ পরিদর্শণ করলেন ভারতীয় হাইকমিশনের সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জাসওয়াল। ১৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় তিনি ৩টি পুজামন্ডপ পরিদর্শণ করেন।

Manual5 Ad Code

উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরি, আছগরাবাদ ও রাজানগর চা বাগান পুজামন্ডপ পরিশদর্শণ করে স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এসময়সহকারি হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, সাংগঠনিক সম্পাদক তুষার দে, কুলাউড়া উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন প্রমুখ।

Manual3 Ad Code

পরিদর্শণকালে কমিশনার নিরাজ কুমার জাসওয়াল হিন্দু ও চা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই। এঘটনায় যেহেতু মামলা হয়েছে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরিদর্শণ শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে বলার কিছু নেই। আমি সার্বিক পরিস্থিতি দেখে গেলাম। সাম্প্রদায়িক সম্প্রীতিটা যেন অটুট থাকে।

রাজানগর চা বাগান পরিদর্শণকালে তিনি ভারতের ঝাড়খন্ডের লোকজন বাগানে কাজ কওে জানতে পেওে, তিনিও ঝাড়খন্ডের ছেলে পরিচয় দিয়েতাদেও সাথে স্থানীয় (ঝাড়খন্ডের) ভাষায় কথা বলেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!