জয়চন্ডীতে সোনাওর আলীর মতবিনিময় সভায় মানুষের ঢল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

জয়চন্ডীতে সোনাওর আলীর মতবিনিময় সভায় মানুষের ঢল

  • বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার, এইবেলা ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট দলিল লেখক ও সার্ভেয়ার সোনাওর আলী ময়নার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাতে রংগীরকুল এলাকার আতাই মিয়ার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় ৩ শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা উমর আতিকের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের প্রানবন্ত উপস্থাপনায় নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মূল বক্তব্য রাখেন মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট দলিল লেখক ও সার্ভেয়ার সোনাওর আলী ময়না।

বক্তব্যকালে মেম্বার পদপ্রার্থী ময়না বলেন, বিগত নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম, পরাজিত হওয়ার পরেও ওয়ার্ডের মানুষের পাশে থেকে সরে যাইনি। সুখে-দুঃখে এলাকার লোকজনের পাশে থাকার চেষ্টা করেছি। আমি কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিনিধি হতে চাইনা, আমি চাই জনগণের প্রতিনিধি হতে চাই। আমার কাছে জনগণই সবচেয়ে বড়। আল্লাহর হুকুম এবং আপনাদের সমর্থনে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের মতামতের ভিত্তিতে পিছিয়ে পড়া এই ওয়ার্ডকে পরিচালিত করে একটি মডেল ওয়ার্ডে রুপান্তরিত করবো, ইনশা আল্লাহ।

Manual2 Ad Code

Manual4 Ad Code

আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আবদুল আহাদ, সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আব্দুল মতলিবের সুযোগ্য সন্তান জাবেদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাতির মিয়া, সোনা মিয়া, শেলন আহমদ, তপু দেব, বিজয়া চা বাগানের সাবেক সভাপতি ভর্তা পাশী, চা শ্রমিক রামা পাশী, কাদির মিয়া, মায়ের দোয়া যুব সংঘের প্রতিষ্ঠাতা সজিবুল ইসলাম, বন্ধন যুব সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম ডালিম, মিন্টু দাস, মুজিবুল ইসলাম, দুলাল আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

পরিশেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন পূর্ব রংগীরকুল জামে মসজিদের ইমাম মাওলানা সবুর আহমদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!