কুলাউড়ায় সাবেক ইউপি সদস্যের মতবিনিমিয় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় সাবেক ইউপি সদস্যের মতবিনিমিয় সভা

  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী আব্দুল কাদিরের সমর্থনে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর ) উপজেলার কর্মধা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ টাট্রিউলি গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় সভায় এলাকার স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মোঃ লকুস মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম ও মোঃ সোহেল আহমদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আব্দুল মালিক, আসলু মিয়া,এলা মিয়া, আব্দুল খালিক,ব্যবসায়ি আব্দুল জব্বার,বাবুল মিয়া,সুনা মিয়া,সফিক মিয়া প্রমুখ।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় ওয়ার্ডবাসীকে উদ্দেশে করে আব্দুল কাদির বলেন, ‘আমি পুনরায় ইউপি সদস্য নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই । আবারও নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়নের গতি আরো বৃদ্ধি পাবে । গরীব দুঃখী মেহনতী মানুষের কাছে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Manual3 Ad Code

সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির তিন বারের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দীর্ঘসময় জনপ্রতিনিধিত্ব করেন । এছাড়াও তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!