কুলাউড়ার জয়চন্ডীতে নৌকার কর্মীসভায় মানুষের ঢল! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার জয়চন্ডীতে নৌকার কর্মীসভায় মানুষের ঢল!

  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, এইবেলা ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রব মাহবুব এর সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ৭ নং ওয়ার্ডের রংগীরকুল এলাকায় আয়োজিত কর্মীসভাটি জনসমাবেশে পরিনত হয়। নৌকার প্রতি একাত্মতা পোষণ করে ৭ নং ওয়ার্ড ছাড়াও বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ উপস্থিত হন। এসময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

Manual6 Ad Code

আওয়ামীলীগ নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সহ সম্পাদক কাওছার আহমদ বুলবুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নৌকার প্রার্থী আব্দুর রব মাহবুব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা উমর আতিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী নারায়ন দাস,আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা (নৌকার প্রত্যাশী) লুৎফুর রহমান পারভেজ, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেম্বার সফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুমিনসহ অনেকে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!