কুলাউড়ার কর্মধা ইউনিয়ন : নৌকার প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা বিলির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন : নৌকার প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা বিলির অভিযোগ

  • শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

আসন্ন ইউনয়িন পরিষদ নির্বাচনকে সামনে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. মুহিবুল ইসলাম আজাদ। ১২ নভেম্বর শুক্রবার বিকেলে নির্বাচনী প্রতিক পেয়ে প্রচারণার প্রথম দিনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ করেন। এছাড়া তিনি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মুহিবুল ইসলাম আজাদ বলেন, আমার বাবা উসমান গণি ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাবা ছাড়াও আমার পূর্বসূরীরা নেতৃত্ব দিয়েছেন এই ইউনিয়নকে। বাবার কাছ থেকে উৎসাহ ও অনুপ্রেরণা নিয়ে বিগত ২০ বছর থেকে কর্মধার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।

Manual4 Ad Code

তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান আতিক একজন অপাদমস্তক দুর্নীতিবাজ। বিগত ৫ বছরে মানুষকে টাকা ছাড়া কোনো সরকারি সেবা দেননি। দল বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার কারণে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দরা তাকে দলীয় মনোনয়ন না দেয়ার জন্য উপজেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে লিখিত আবেদন করেছেন। তার কর্মকান্ডে মানুষ অতিষ্ট হয়ে এলাকার সর্বস্তরের মানুষ আমাকে এবার প্রার্থী করেছেন। আমার বিশ্বাস আগামী ২৮ নভেম্বর চশমা প্রতিকে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। নির্বাচিত হলে ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করবেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল জানান, শুধু মুখে বললে হবে না। করতে হবে লিখিত অভিযোগ। সাথে প্রমাণও দিতে হবে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!