কুলাউড়ায় ৩ মেছো বাঘের বাচ্চা নিয়ে বিপাকে শিক্ষিকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ৩ মেছো বাঘের বাচ্চা নিয়ে বিপাকে শিক্ষিকা

  • শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবা রানী কর ৩ মেছো বাঘের বাচ্চা নিয়ে বিপাকে পড়েছেন। প্রথমে বিড়াল ছানা ভেবে বাচ্চাগুলো খাবার খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হন।

Manual8 Ad Code

প্রধান শিক্ষক দিবা রানী কর জানান, ১২ নভেম্বর শুক্রবার দুপুওে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটের কাছে একটি ছানার ডাক শুনে তিনি এগিয়ে যান। এরপর টয়লেটের ছাদে আরও দুটি বাচ্চা দেখতে পেয়ে তিনি সেগুলো উদ্ধার করে ঘরে নিয়ে আসেন। বিড়াল ছানা মনে করে সেগুলোকে দুধ খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তিনি কোন উপায় না পেয়ে কি করবেন জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।

ছবিগুলো দেখে বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বাচ্চাগুলো মেছো বাঘের বলে নিশ্চিত করেন। তিনি জানান, যে স্থান থেকে বাচ্চাগুলো পাওয়া গেছে, সে স্থানে রেখে দিলে মা মেছোবাঘ বাচ্চাগুলো নিয়ে যাবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!