কুলাউড়ার বরমচাল ইউনিয়নে ৪ প্রার্থীকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার বরমচাল ইউনিয়নে ৪ প্রার্থীকে জরিমানা

  • বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ৮টার পর নির্বাচন আচরণবিধি তদারকিতে উপজেলার বরমচাল ও ভাটেরা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সজল ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কুলাউড়া থানা পুলিশের সদস্যরা তাদের সঙ্গে ছিলেন।

Manual2 Ad Code

নির্বাচনী আচরণবিধি (দেয়ালে পোস্টার ও স্টিকার লাগানোর) লঙ্ঘনের দায়ে বরমচালে ইউনিয়নে নৌকার প্রার্থী আবুল হোসেন খসরুকে ৩ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট (চশমা)কে ৩ হাজার টাকা, ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী অজিত মদক (ফুটবল প্রতীক) ২ হাজার টাকা ও ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল কাইয়ুমকে (ফুটবল) ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সজল বলেন, জেলা প্রশাসক স্যার ও ইউএনও স্যারের নির্দেশে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রথম দিনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজ থেকে আরো কঠোরভাবে বিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালিত হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!