কুলাউড়ায় মতবিনিময় সভায় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন প্রশাসনের কাছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় মতবিনিময় সভায় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন প্রশাসনের কাছে

  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
কুলাউড়া :: নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য প্রদাণ করছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ছবি এইবেলা

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: 

Manual2 Ad Code

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত সদস্য প্রার্থীরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন।

Manual6 Ad Code

১৮ নভেম্বর বৃহস্পতিবার পৌরমিলনায়তনে আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তাঁরা প্রশাসনের কাছে এ দাবী জানান। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

তিনি বলেন, কেউ নির্বাচনে জোর কিংবা প্রভাব খাটানোর চেষ্টা করা মানে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। এসব চিন্তা বাদ দিয়ে যারা (ভোটার) আপনাদের নির্বাচিত করবে তাদের কাছে যান। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিগুলো মেনে চলার নির্দেশ দেন। নয়তো লাল কিংবা হলুদ কার্ড পাবেন। এখানে কোন ধরনের ছাড় দেয়া হবে না। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন তৎপর রয়েছে। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন।

স্বাগত বক্তব্য দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সজল মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল সাদেক কাউছার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার আহসান ইকবাল।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরু, প্রভাষক মমদুদ হোসেন, হাবিবুর রহমান সালাম, একেএম নজরুল ইসলা, জাফর আহমদ গিলমান, সৈয়দ ইকবাল সালাম প্রমুখ।

উল্লেখ্য, কুলাউড়ায় ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬, সংরক্ষিত সদস্য পদে ১৬১ ও সদস্য পদে ৪৮৩ জনসহ মোট ৭০০ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

Manual7 Ad Code

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!