কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে হুমকি ধামকির অভিযোগ করলেন কাদিপুরের চেয়ারম্যান ছালাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে হুমকি ধামকির অভিযোগ করলেন কাদিপুরের চেয়ারম্যান ছালাম

  • শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ছালাম।  শুক্রবার ১৯ নভেম্বর তিনি সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

Manual6 Ad Code

এদিকে কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ছালাম সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, কাদিপুর ইউনিয়নের নৌকার প্রার্থী জাফর আহমদ গিলমান ও প্রার্থীর জনপ্রতিনিধি ভাই উগ্র ও কঠোর বক্তব্য দিয়ে ভোটারদের মধ্যে ভয়ভীতি দেখানোর হীন চেষ্টায় লিপ্ত রয়েছেন। তারা আমার সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এছাড়া প্রার্থী উনার ভাই ও কর্মী সমর্থকরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে ও মোবাইল ফোনে আমার কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন। তাদের বাহিনীর লোকজন স্বশস্ত্র হামলা চালিয়ে মো. সুলতান বক্স নামক এক কর্মী আহত হয়েছে।

Manual4 Ad Code

এছাড়া ইউনিয়নের মৈন্তাম গ্রামের বাসিন্দা হাজী সৈয়দ আনর আলীর বাড়িতে উঠান বৈঠক চলাকালে শতাধিক ক্যাডার বাহিনী নিয়ে হুমকি ধামকি ও উস্কানীমুলক স্লোগান দিলে বাধ্য হয়ে সভাটি দ্রুত সমাপ্তি করতে বাধ্য হই।

Manual4 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, গত ৩দিন থেকে কুলাউড়ায় ২ জন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আচরণবিধি লঙ্ঘন যারাই করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!