কুলাউড়ায় ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময়

  • সোমবার, ২২ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায়ের সাথে কুলাউড়া বাজারের আড়ৎদার, ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২১ নভেম্বর রবিবার সন্ধায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইর পরিচালনা’য় ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে জনস্বার্থে এখন থেকে রাত দিন ২৪ ঘন্টা হাসপাতালের সম্মুখে সিটি ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দক্ষিণ বাজার এলাকায় সকল প্রকার পন্যবাহী গাড়ি লোড আনলোড নিষিদ্ধ করা হয়, এবং ডায়াগনস্টিক সেন্টার সমুহ রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময় সভায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, কুলাউড়া সরকারি কলেজ এর অধ্যক্ষ, ফার্মেসি মালিক সমিতির নেতৃবৃন্দ, বাজারের আড়ৎদারগণ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক বৃন্দসহ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!