কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ

  • শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
কুলাউড়া : সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করছেন স্বতন্ত্র প্রার্থী জুবের আহমদ খান।

Manual7 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৭ নম্বর কুলাউড়া সদর উইনিয়নের স্বতন্ত্র প্রার্থী জুবের আহমদ খান নৌকার প্রার্তীর বিরুদ্ধে গণসংযোগে বাঁধা, কর্মী সমর্থকদের নানা হুমকি প্রদানের অভিযোগ করেছেন। শুক্রবার ২৬ নভেম্বর রাত নয়টায় চশমা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কুলাউড়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আজ (২৬ নভেম্বর) বিকেলে গণসংযোগ করতে গেলে নৌকা মার্কার প্রার্থী মুছাদ্দিক আহমদ নোমানের ভাইয়ের নেতৃত্বে বাঁধা প্রদান করা হয়। এসময় তারা নৌকারি মিছিল নিয়ে এলাকার মানুষের মাঝে আতংক ছড়িয়ে দেয়। পরে আমি আমার সমর্থকদের নিয়ে ফিরে আসি। এছাড়া আমার অনেক কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি প্রদান করা হচ্ছে। এতে আতংকে রয়েছেন আমার অনেক কর্মী সমর্থক।

Manual2 Ad Code

তিনি বলেন, নৌকার সমর্থনে নির্বাচনী এলাকায় মিছিল ও গণসংযোগে অংশ নেয়া মো. আলী চৌধুরী তরিককে ঝিমাই ভোট কেন্দ্রের প্রিসাইটিং অফিসারের দায়ীত্ব প্রদান করা হয়েছে। তাই আমি এ ভোট কেন্দ্র ঝুঁকি পূর্ণ মনে করছি। আমি এ বিষয়সহ নির্বাচনে প্রভাব বিস্তারের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করবো। এমনকি আমার নির্বাচনী এলাকার কয়েকটি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে তাও লিখিত ভাবে সংশ্লীষ্ট কর্মকর্তাকে জানাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!