কুলাউড়ায় ৫ কেন্দ্রে হামলা : দুই প্রার্থীর ভোট বর্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ৫ কেন্দ্রে হামলা : দুই প্রার্থীর ভোট বর্জন

  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
কুলাউড়া :: বরমচাল নন্দনগর ভোট কেন্দ্রে হামলার পর পুলিশের এ্যাকশন।

Manual4 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার ১৩ টি ইউনিয়নে ১৩০ ভোট কেন্দ্রের মধ্যে ৫ টিতে নৌকা সমর্থকদের হামলা ব্যালট বাক্স ভাঙচুরসহ বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া বাঁকী কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে ২ চেয়ারম্যান প্রার্থী তাদের ফেসবুক আইডিতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

২৮ নভেম্বর রোববার সকালে কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। বিকেল ৩টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ লাইনে নারী পূরুষদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

কুলাউড়া :: বাদে ভুকশিমইল মোহাম্মদী মাদরাসা ভোট কেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধা সুফিয়া বেগম অপরের কাঁধে ভর করে ভোট প্রদানে এসেছেন। ছবি : এইবেলা

Manual4 Ad Code

সকাল ১১টার সময় উপজেলার বরমচাল ইউনিয়নের ক্ষমতাসীন দলের নৌকা প্রতিকের সমর্থকরা প্রথমে হামলা চালায় ৫নং বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এবং ৬ নং নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায়। নৌকা বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খান সুইট অভিযোগ করেন, নৌকার প্রার্থী আবুল হোসেন খসরুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা দু’টি কেন্দ্রে নগ্নভাবে হামলা চালায়। বরমচাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট ভর্তি ব্যালট বাক্স ভেটে ব্যালট ছিড়ে ফেলে দেয়। পুকুরে এবং রাস্তায় ফেলা হয় সিল মারা ব্যালট। দু’টি কেন্দ্রে প্রায় এক ঘন্টা ভোট বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু ফের আর ভোট কেন্দ্রে ভোট দিতে ফেরেননি ভোটাররা।

Manual2 Ad Code

নৌকার কর্মি সমর্থকদের ছোড়া ইটপাটকেলে ভোট দিতে আসা নন্দনগর ও আকিলপুর গ্রামের প্রায় ২০-২৫জন ভোটার আহত হন।

নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাজিবুল হাসান জানান, ঘটনার আকষ্মিকতায় তিনি বিধ্বস্থ হয়ে পড়েন। বাইরে থেকে ভোটারদের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

Manual6 Ad Code

বরমচাল ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার জানান, উভয় পক্ষের প্রার্থী সমর্থকদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার প্রায় এক ঘন্টা পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

এসব কেন্দ্রের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার জানান, পরিস্থিতি শান্ত হওয়ার পর প্রার্থীদের মতামতের ভিত্তিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

এদিকে বেলা প্রায় আড়াইটায় উপজেলার কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালানোর কারণে ৪০ মিনিট ভোট বন্ধ ছিলো। এছাড়া কুলাউড়া সদর ইউনিয়নের শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় ও হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে নৌকার প্রার্থীদের নগ্ন হামলা ও জাল ভোট দেয়ার ঘটনায় কুলাউড়া সদর ইউনিয়নের আ’লীগ বিদ্রোহী নার্গিস আক্তার বুবলী’র প্রধান নির্বাচনী এজেন্ট ও তার স্বামী মো. শাহজাহান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সির্বাচনের ফলাফল প্রত্যাখান করেন। এছাড়া কাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম তার ফেইসবুক লিখেন, নাটকীয় নির্বাচনকে বর্জন করলাম।

Manual5 Ad Code

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!