কুলাউড়ার কাদিপুরে নির্বাচিত চেয়ারম্যান গিলমানের বিজয় মিছিল ও জনসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার কাদিপুরে নির্বাচিত চেয়ারম্যান গিলমানের বিজয় মিছিল ও জনসভা

  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক বিজয় মিছিল ও জনসভা বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন ফরহাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুন ইসলাম রেনু।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান, কাদিপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খয়ের মাস্টার, নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ আজাদ মিয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ খালেদ আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।

Manual2 Ad Code

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হায়দার সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা সালাম আহমদ বাপ্পী, উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব আবুল মনসুর রাজন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মালিক, সম্পাদক তারেক আহমদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি সঞ্জীব দাস, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক সুয়েব আহমদ হেপলু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

এসময় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান জাফর আহমদ গিলমানকে ফুলের তোড়া ও ফুলের মালা গলায় পরিয়ে দেয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!